Category: Blog

All posts in this site

ক্যালিডোস্কোপে দেখি – ১৭

ক্যালিডোস্কোপ-১১ || মেয়েদের দিন, মায়েদের দিন *** *** নারী দিবস। মাতৃ দিবস। আমার মা-এর কাছে এই দিবসগুলি কোন বিশেষ বার্তা আনে না। তা বলে বার্তাগুলি থেকে তিনি দূরে থাকেন না। নিয়মিত খবরের কাগজ পড়েন। খবরের সাথে নিজেকে সংপৃক্ত রাখেন। বস্তুতঃ সেই পাঠ-ই তাঁকে সচল রেখেছে। কিন্তু তাঁর চারপাশের দুনিয়ায় তিনি অপ্রয়োজনীয় হয়ে গিয়েছেন। তাঁর মানসিক…

Read More

ক্যালিডোস্কোপে দেখি – ১৬

ক্যালিডোস্কোপ-১০ || উত্তরবঙ্গ-৪ *** *** পাঁচ মাসের উপর হয়ে গেছে ক্যালিডোস্কোপ-কে নামিয়ে রেখেছিলাম। আবার তুলে নিলাম। শক্ত খোলা ভেদ করে উঠে আসছে নরম, সবুজ কচি পাতা। সে যে কি বিপুল উত্তেজনা, কি অপূর্ব আনন্দের ঘটনা! আসার ও কত রকমফের! কেউ উঠে আসে বীজের ভিতর থেকে ছোট্ট শরীরটি বার করে। কেউ আবার মাথায় মুকুটের মত করে…

Read More

ক্যালিডোস্কোপে দেখি – ১৫

ক্যালিডোস্কোপ-৯ || উত্তরবঙ্গ-৩ *** *** ক্যালিডোস্কোপ ঘুরছে। একই উপাদানগুলি নিয়ে গড়ে উঠছে নানা ছবি। কাকে ছেড়ে কার কথা লিখি! এদিকে, উপাদান ত অতি সামান্য, গড়পড়তা বালকের গড়পড়তা জীবনের টুকিটাকি। অবশ্য, সামান্য উপাদানে কি আর অসামান্য কাজ হয় না! হয় বৈকি! অসামান্য মানুষেরা করেন সে সব। এ ছবিগুলি সে’রকম নয়, নিতান্তই সামান্য, তুচ্ছাতি তুচ্ছ! ইতিহাস ত…

Read More

ক্যালিডোস্কোপে দেখি – ১৪

ক্যালিডোস্কোপ-৮ || ইকড়ি মিকড়ি *** *** উপরে যে কড়িটা ছুঁড়ে দিয়েছি সেটা নেমে আসার আগেই যেগুলো মাটিতে পড়ে আছে তার থেকে দুটোকে মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে। উপরেরটাকেও মাটি ছুঁতে দেওয়া যাবে না, নিয়ে নিতে হবে সেটাকেও। এটা পারলে এর পর মাটিতে ছড়িয়ে থাকা গুলোর থেকে তিনটাকে নিয়ে মোট চারখানাকে মুঠোর মধ্যে নিতে হবে। সেইটা…

Read More

ক্যালিডোস্কোপে দেখি – ১৩

ক্যালিডোস্কোপ-৭ || বাবা-মা *** *** উত্তরবঙ্গে ছিলাম মাত্র তিনটি বছর, প্রায় ছয় দশকের এই জীবনের তুলনায় কতটুকু আর তা! অথচ সেই দিনগুলির কত যে ছবি স্তরে স্তরে রাখা আছে স্মৃতির কোষে কোষে! কোষগুলি ধূসর নিশ্চয়ই, আমার সে স্মৃতিগুলি আজো ধূসর নয়, ক্যালিডোস্কোপের নড়াচড়ায় দিব্যি উজ্জ্বল হয়ে ফুটে উঠে। বাড়ির এক মিনিটের দূরত্বে ছিল বড় রাস্তা,…

Read More

ক্যালিডোস্কোপে দেখি – ১২

ক্যালিডোস্কোপ-৬ || ২৫শে বৈশাখ *** *** এমন একটা দিন যায় না যেদিন অন্তত একবার তাঁর গানের কোন কলি, কবিতার কোন ছত্র, নাটকের কোন সংলাপ বা কোন চিত্রকর্মের কথা স্মরণ করি নি। অথচ এমন ত নয়, তাঁর বিপুল সৃষ্টির এক কুচির বেশী কিছু সংগ্রহে এসেছে আমার! আবার তাঁকে বাদ দিয়ে আর কিছুই পড়িনি, শুনিনি, দেখিনি এমনও…

Read More